• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Headline
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা রংপুরে দমদমা সেতুর সামনে এক মর্মান্তিক দুর্ঘটনা সরকার ও বিরুধী দলীয় এমপি সবার নির্বাচনী এলাকায় সমান উন্নয়ন হবে :প্রধানমন্ত্রী চাল-ডাল থেকে ক্যামেরা, ৬০ পণ্যের দাম কমানোর পরিকল্পনা বাজেটে জামালপুর সদর থানার ওসির নেতৃত্বে ম্যারাথন অভিযান: লক্ষীরচর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার- মানবতার সেবায় দৃষ্টান্ত: অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা ২০২৮ সালের মধ্যে সবাইকে ই-হেলথ কার্ডের আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন (বকুল) এক গ্রামে ৩৭ ‘জিনের বাদশা’, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির দায়ে জরিমানা

গৌরনদীতে ৪.৩৩ একর খাসজমি উদ্ধার বিনোদনে খেলার মাঠ ও ইকোপার্ক করার ঘোষনা

এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল / ৩৭ Time View
Update : সোমবার, ৮ জুন, ২০২৬

এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল

গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান কর্তৃক ফিল্ড পরিদর্শনের অংশ হিসেবে উপজেলার নলচিড়া ইউনিয়নের গরঙ্গল বোরাদী মৌজার ৪.৩৩ একর সরকারি খাসখতিয়ানভূক্ত জমি অবৈধ দখল থেকে উদ্ধার করে লাল ফ্লাগ, লাল ফিতা দিয়ে চিহ্নিত করা হয়েছে, একই সাথে উক্ত জমির মালিক যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে জেলা প্রশাসক, বরিশাল মহোদয় সেটির ব্যানার টানানো হয়েছে এবং পাশ্ববর্তী ৭/৮ একর জমি এসএ অনুযায়ী নদী সিকস্তি যা উদ্ধার প্রক্রিয়া চলমান।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন- জমিটি বর্তমানে জনসাধারণ ও শিশুদের খেলার জন্য উন্মুক্ত থাকবে এবং জমিতে যেহুতু পুকুর, সারি সারি কলা গাছ, শিমুল গাছসহ সারিবদ্ধ খেজুর গাছ এবং পাশেই নদী বিদ্যমান তাই ভবিষ্যতে গৌরনদীবাসীর বিনোদনের কথা চিন্তা করে শিশুদের জন্য খেলার মাঠ ও ইকোপার্ক নির্মাণ করা যায় কিনা সে বিষয়ের যৌক্তিকতা উপযুক্ত কর্তৃপক্ষের নিকট তুলে ধরা হবে।
পাশাপাশি ভবিষ্যতে যদি কেউ ব্যক্তিগত স্বার্থে অবৈধভাবে দখল করার চেষ্টা বা এর কোন সম্পদ বিনষ্ট করার চেষ্টা করে তাকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ অনুযায়ী আবশ্যিকভাবে জেল ও জরিমানা করা হবে।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা ভূমি অফিসের কানুনগো জনাব খলিলুর রহমান, নলচিড়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জনাব মোঃ আব্বাস আলী ও গৌরনদী মডেল থানা পুলিশ।
জনস্বার্থে উপজেলা প্রশাসন এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। বলে জানান, জনসেবায়_প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category