• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
Headline
বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান ঠাকুরগাঁওয়ে ইয়াবা সহ দ্বীন ইসলাম নামে( ১)জন মাদক ব্যবসায়ী আটক! 

অপরিকল্পিত পুকুর খননের বলি: ঘোড়াঘাটে ফুফাতো বোনের সঙ্গে জাম কুড়াতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ রিফাত হোসেন ঘোড়াঘাট, প্রতিনিধি / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মোঃ রিফাত হোসেন, ঘোড়াঘাট প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকীপুর ইউনিয়নের হরিপাড়া (আদর্শ গ্রাম) এলাকায় মর্মান্তিক পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম সাব্বির। সে মিনহাজুল ইসলামের ছেলে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরিবার ও স্থানীয়দের বরাতে জানা যায়, সাব্বির তার ফুফাতো বোনের সঙ্গে বাড়ির পাশের একটি জামের গাছের নিচে জাম কুড়াতে যায়। গাছটি একটি গভীর পুকুরের পাড়ে অবস্থিত ছিল। এ সময় বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে থাকা পাড়ে পা পিছলে সাব্বির পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সাব্বিরের ফুফাতো বোনকে জীবিত উদ্ধার করলেও সাব্বিরকে উদ্ধার করে মৃত অবস্থায়।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
স্থানীয়দের অভিযোগ, এলাকায় কিছু অসাধু ব্যক্তি অপরিকল্পিতভাবে গভীর পুকুর খনন করায় এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি বেড়েছে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শহিদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হবে। যদি কোনো অনিয়ম বা অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহল ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে অপরিকল্পিত পুকুর খনন বন্ধ এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category