• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
সুস্থ শিশুকে প্রতিবন্ধী সাজিয়ে জেলা পরিষদের প্রশাসককে ধোকা :মিঠাপুকুর পায়রাবন্দ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নজিরবিহীন জালিয়াতি ‎ মডার্ন মোড় থেকে ঘাঘট নদীর তীর—ব্যবসায়ী অপহরণে চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার পপি বৈরাগীগঞ্জে ফ্লাইওভার নির্মাণের দাবি দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ গোপালগঞ্জে ১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র একজন; এইচএসসিতে পাসের হার শূন্য পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী  ১৯ বছর পর বই হাতে, এইচএসসিতে সফল গৃহিণী আফরোজা আক্তার মেরীনরসিংদীতে তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব।

পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রথম কর্মদিবস

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
প্রধান মফস্বল সম্পাদক
দৈনিক বাংলা প্রতিদিন

রংপুরের পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাবা আসমা খাতুন বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) আনুষ্ঠানিকভাবে তাঁর প্রথম কর্মদিবস পালন করেছেন।
প্রথম কর্মদিবসে তিনি কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে মতবিনিময় করেন। এ সময় তিনি কলেজের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও আধুনিক করার লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা খাতুন বলেন, “শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
কলেজের শিক্ষক-কর্মচারীরা তাঁর নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয় দীর্ঘদিন ধরে এ অঞ্চলে শিক্ষার প্রসার ও মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে প্রতিষ্ঠানটির শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category