• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
Headline
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী। সৌদি আরবে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনে ২২,৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত। জামালপুর সদর উপজেলার পলাশতলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ।  দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার

শিরোনাম: নরসিংদী বাবুরহাট এর অর্থদণ্ড ও কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শাহীন মোল্লা গ্রেফতার

মোঃ সুমন মিয়া বিশেষ প্রতিনিধি / ৮৪ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মোঃ সুমন মিয়া বিশেষ প্রতিনিধি,
নরসিংদী মডেল থানা পুলিশ আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ শাহীন মোল্লা, পিতা- মোঃ আব্দুল করিম মোল্লা, গ্রামের বাড়ি শেখেরচর মোল্লাবাড়ি, নরসিংদী সদর।
পুলিশ জানায়, বিভিন্ন মামলায় আদালতের রায়ে শাহীন মোল্লার বিরুদ্ধে উল্লেখযোগ্য অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে একটি মামলায় তাকে ৩ কোটি টাকা অর্থদণ্ডের পাশাপাশি ১ বছরের কারাদণ্ড এবং অপর একটি মামলায় ৩ লাখ ৩৫ হাজার টাকা অর্থদণ্ডসহ ৪ মাসের কারাদণ্ড দেওয়া হয়। রায়ের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানা পুলিশ ১১ জুন ২০২৬ তারিখে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category