• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
Headline
সুস্থ শিশুকে প্রতিবন্ধী সাজিয়ে জেলা পরিষদের প্রশাসককে ধোকা :মিঠাপুকুর পায়রাবন্দ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নজিরবিহীন জালিয়াতি ‎ মডার্ন মোড় থেকে ঘাঘট নদীর তীর—ব্যবসায়ী অপহরণে চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার পপি বৈরাগীগঞ্জে ফ্লাইওভার নির্মাণের দাবি দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ গোপালগঞ্জে ১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র একজন; এইচএসসিতে পাসের হার শূন্য পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী  ১৯ বছর পর বই হাতে, এইচএসসিতে সফল গৃহিণী আফরোজা আক্তার মেরীনরসিংদীতে তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব।

মাধবদীতে সম্মিলিত পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন এমপি খায়রুল কবির খোকন

মোঃ সুমন মিয়া বিশেষ প্রতিনিধি / ১৬১ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

মোঃ সুমন মিয়া বিশেষ প্রতিনিধি

নরসিংদীর মাধবদী পৌরসভায় আয়োজিত সম্মিলিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেছেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

শনিবার (১৩ জুন ২০২৬) অনুষ্ঠিত এ কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত বিএনপি নেতা, আবু সালেহ চৌধুরী, আমানুল্লাহ আমান, আনোয়ার হোসেন আনু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মাধবদী পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ে তুলতে জনসচেতনতা বৃদ্ধি এবং সকলের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে সংসদ সদস্য খায়রুল কবির খোকন এমপি কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং জনস্বার্থে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category