• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
Headline
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী। সৌদি আরবে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনে ২২,৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত। জামালপুর সদর উপজেলার পলাশতলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ।  দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার

রায়পুরা সার্কেল অফিস বার্ষিক পরিদর্শনে নরসিংদীর পুলিশ সুপার

তালাত মাহমুদ বিশেষ প্রতিনিধি, নরসিংদী / ৯৪ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

তালাত মাহামুদ
বিশেষ প্রতিনিধি

নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয় সম্প্রতি রায়পুরা সার্কেল অফিসের বার্ষিক পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করেন। তাঁর এই পরিদর্শন উপলক্ষে সার্কেল অফিসে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
পুলিশ সুপার মহোদয় অফিসে পৌঁছালে রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তিনি অফিসের সার্বিক কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, সেবা কার্যক্রম, নথিপত্র সংরক্ষণ ব্যবস্থা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, সততা এবং জনসেবামূলক মনোভাবের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থাকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সেবার মান উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই বাংলাদেশ পুলিশের প্রধান লক্ষ্য।
পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় সার্কেল অফিসের বিভিন্ন দিক নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় রায়পুরা সার্কেল অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category