মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার
জামালপুর জেলা পুলিশের মাদকবিরোধী চলমান বিশেষ অভিযান ও ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে ১৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ভোরে জামালপুর সদর থানার একটি চৌকস দল পৌর এলাকার মৃধাপাড়া এলাকায় সফল অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয় এবং মাদক পাচার ও সংরক্ষণের অভিযোগে ২ জন আসামিকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হয়েছে এবং সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।