• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Headline
মা তুমি কেমন আছো ~ এম এ সাকিব খন্দকার রংপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে নকল নবীশ সমিতির নির্বাচন পর্যবেক্ষণ আহ্বায়ক কমিটি গঠন সিম কার্ডের ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব আজ রংপুর জেলা রেজিস্টার এর কার্যালয়ে নবনির্বাচনের জন্য আব্বায়ক কমিটি গঠন হয়েছে পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রথম কর্মদিবস শোক সংবাদ : ভালুকার ডাকাতিয়া-আড়াই পাড়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃইয়াকুব আলী মিয়া (অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার)আজ বিকাল ৫ টা ১৫ মিনিটে ইন্তেকাল ফরমাইয়াছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স; মানবিক আচরণে জনগণের আস্থা অর্জনের আহ্বান জেসমিন প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নিরাপদ খাদ্য দিবস পালিত জেসমিন প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নিরাপদ খাদ্য দিবস পালিত মাদারীপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: মদ ও ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

মাদারীপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: মদ ও ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

বেলায়েত হাওলাদার, মাদারীপুর জেলা প্রতিনিধি / ২২ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মাদারীপুর প্রতিনিধি :
বেলায়েত হাওলাদার

মাদারীপুর, ১১ জুন ২০২৬: মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযান পরিচালনা করে মাদারীপুর সদর থানা এলাকা থেকে ১১ বোতল মদ ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
মাদারীপুর জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ও ফোর্সের সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে এ সাফল্য অর্জিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ১০ জুন ২০২৬ রাত ৮টা ৩০ মিনিট ও রাত ৯টা ৫০ মিনিটে সদর থানার সুমন হোটেল সংলগ্ন পৌর কমিউনিটি সেন্টারের সামনে এবং বাদামতলা জনতা ক্লাব এলাকায় পলাতক সজল সরকারের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় নয়ন সরকার (৩৭), চিরঞ্জিত দাস (৩৩) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক কিশোরকে আটক করা হয়।
তাদের কাছ থেকে ৪ বোতল বিদেশি মদ (রয়্যাল গ্রিন, হুইস্কি ও রয়্যাল স্টেজ) এবং ৭ বোতল দেশি কেরু মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের পরিমাণ প্রায় ১০ লিটার, যার আনুমানিক মূল্য ৬৯ হাজার টাকা।
এছাড়া একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সদর উপজেলার থানতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহিদুল সরদার (৩০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর আগে জাহিদুল সরদারের ইয়াবা বিক্রয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ধন্যবাদান্তে,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)
এবং অতিরিক্ত দায়িত্বে
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)
মাদারীপুর জেলা পুলিশ। :::


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category