• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Headline
মা তুমি কেমন আছো ~ এম এ সাকিব খন্দকার রংপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে নকল নবীশ সমিতির নির্বাচন পর্যবেক্ষণ আহ্বায়ক কমিটি গঠন সিম কার্ডের ৩০০ টাকা কর সম্পূর্ণভাবে প্রত্যাহারের প্রস্তাব আজ রংপুর জেলা রেজিস্টার এর কার্যালয়ে নবনির্বাচনের জন্য আব্বায়ক কমিটি গঠন হয়েছে পায়রাবন্দ সরকারি বেগম রোকেয়া স্মৃতি মহাবিদ্যালয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষের প্রথম কর্মদিবস শোক সংবাদ : ভালুকার ডাকাতিয়া-আড়াই পাড়ার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃইয়াকুব আলী মিয়া (অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার)আজ বিকাল ৫ টা ১৫ মিনিটে ইন্তেকাল ফরমাইয়াছেন,ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে জিরো টলারেন্স; মানবিক আচরণে জনগণের আস্থা অর্জনের আহ্বান জেসমিন প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নিরাপদ খাদ্য দিবস পালিত জেসমিন প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক নিরাপদ খাদ্য দিবস পালিত মাদারীপুরে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: মদ ও ইয়াবাসহ ৪ জন গ্রেফতার

মা তুমি কেমন আছো ~ এম এ সাকিব খন্দকার

লেখক এম এ সাকিব খন্দকার / ৩৫ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

লেখক :-  এম এ সাকিব খন্দকার

মা, তুমি কেমন আছো, জানতে ইচ্ছে করে,
তোমার কথা মনে পড়লেই চোখের জল ঝরে।

শৈশব জুড়ে ছিলে তুমি সুখের ছায়াতল,
তোমার স্নেহ-মমতায় ভরতো জীবন-আঙিনার দল।

তোমার মুখের মিষ্টি হাসি আজও ভাসে মনে,
সেই স্মৃতিগুলো জড়িয়ে থাকে হৃদয়েরই কোণে।

মা, তোমার আঁচল ছিল আমার প্রথম ঠিকানা,
তোমার ভালোবাসার কাছে হার মানে সব বেদনা।

যখন আমি কষ্ট পেয়ে নীরবে যাই ভেঙে,
তোমার দোয়ার শক্তি এসে দাঁড়ায় পাশে রেঙে।

তোমার হাতের স্নেহমাখা খাবারের সেই স্বাদ,
আজও আমার হৃদয়জুড়ে রেখে গেছে সাধ।

মা, তোমার ঋণ শোধ করার শক্তি কারো নেই,
তোমার মতো আপনজন এই পৃথিবীতে কই?

দূরে থাকি, তবুও তুমি আছো হৃদয়জুড়ে,
তোমার মায়া বেঁধে রাখে অদৃশ্য এক সুতোর ডোরে।

মা, তুমি ভালো থেকো, এই আমার প্রার্থনা,
তোমার সুখেই লুকিয়ে আছে আমার সব কামনা।

তুমি ছাড়া পৃথিবীটা বড়ই অন্ধকার লাগে,
মা, তোমার ভালোবাসা চিরকাল হৃদয়ে জাগে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category