• শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Headline
আমন আবাদে প্রণোদনা বিতরণ: মিঠাপুকুরে কৃষকদের পাশে এমপি গোলাম রব্বানী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা পাড়ে মানববন্ধন অপেক্ষার নাম তুমি” লেখক : এস এম আয়ন চৌধুরী ৪নংবোতলা গাড়ী ইউনিয়নে রাস্তার কাজ উদ্বোধন করেন বিএনপির মহিলা এমপি জনাবা বিলকিস ইসলাম। যমুনার বুকে হারিয়ে গেল দুই শিশু জামালপুর সরিষাবাড়ীতে উদ্ধার অভিযান চলছে ৬ ঘণ্টা ধরে মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা খামার মোড়ে নিহত শাওনের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এর নির্দেশনায় নওগাঁ জেলা জুড়ে চলছে মাদক বিরোধী অভিযান নরসিংদী সদরে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা আদায় ভুক্তভোগীদের পাশে মানবিক আরপিএমপি: সেবা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ সভা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে “আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর ও মেলান্দহ উপজেলায় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) ইসলামপুর উপজেলার পার্থশী ইউনিয়নের পশ্চিম মোজাআটা এলাকায় এবং মেলান্দহ উপজেলার দুরমুঠ ইউনিয়নের সাহেববাড়ী ঈদগাহ মাঠে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

জেন্ডার ইনক্লুসিভ মার্কেট সিস্টেমস ফর ইমপ্রুভড নিউট্রিশন (GESMIN) প্রকল্পটি
অস্ট্রেলিয়ান সরকারের সহায়তায় অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (এএনসিপি)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ যৌথভাবে জেসমিন প্রকল্পটি বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং টেকসই উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

আলোচনা সভায় বক্তব্য দেন উন্নয়ন সংঘের জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার আবিদ হাসান, রবিউল আউয়াল, আব্দুস সামাদ, রাশিদুল হাসান, জেন্ডার, ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মাহমুদুল হাসান রাসেলসহ অন্যান্য কর্মকর্তারা।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ এবং প্রকল্পের উপকারভোগীসহ প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category