• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Headline
সুস্থ শিশুকে প্রতিবন্ধী সাজিয়ে জেলা পরিষদের প্রশাসককে ধোকা :মিঠাপুকুর পায়রাবন্দ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নজিরবিহীন জালিয়াতি ‎ মডার্ন মোড় থেকে ঘাঘট নদীর তীর—ব্যবসায়ী অপহরণে চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার পপি বৈরাগীগঞ্জে ফ্লাইওভার নির্মাণের দাবি দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ গোপালগঞ্জে ১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র একজন; এইচএসসিতে পাসের হার শূন্য পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী  ১৯ বছর পর বই হাতে, এইচএসসিতে সফল গৃহিণী আফরোজা আক্তার মেরীনরসিংদীতে তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব।

নাশকতা-বিশৃঙ্খলা প্রতিরোধে বদরগঞ্জে পুলিশের বিশেষ মহড়া

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ১০১ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক
বদরগঞ্জ, রংপুর
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে রংপুরের বদরগঞ্জ পৌরশহরে বিশেষ নিরাপত্তা মহড়া পরিচালনা করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) দিবাগত রাতে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকারের নেতৃত্বে এ বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় থানার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, জননিরাপত্তা নিশ্চিত করা, সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধ এবং সাধারণ মানুষের মাঝে নিরাপত্তাবোধ জোরদার করার লক্ষ্যে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলগুলোতে টহল ও মহড়া পরিচালনা করা হয়।
মহড়াকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন এবং সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি জোরদার করেন। পাশাপাশি যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, জনসাধারণের জানমাল রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এদিকে পুলিশের এমন তৎপরতাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, নিয়মিত টহল ও নিরাপত্তা মহড়ার ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রশাসনের প্রস্তুতি আরও দৃশ্যমান হয়েছে।
পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category