• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান

পায়রাবন্দ-শালমারা সড়কের সংস্কার কাজ এগিয়ে চলছে, স্বস্তি ফিরছে জনমনে

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৫৫ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
প্রধান মফস্বল সম্পাদক

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৩নং পায়রাবন্দ ইউনিয়নের গুরুত্বপূর্ণ পায়রাবন্দ-শালমারা সড়কের সংস্কার কাজ বর্তমানে দ্রুতগতিতে এগিয়ে চলছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়া এ সড়কের কারণে এলাকাবাসীকে নানা দুর্ভোগ পোহাতে হলেও সংস্কার কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে জনমনে।
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ ও ক্ষয়ক্ষতির কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছিল। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীদের প্রতিদিন নানা সমস্যার সম্মুখীন হতে হতো। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠত।
বর্তমানে চলমান সংস্কার কাজ সম্পন্ন হলে পায়রাবন্দ ও শালমারা এলাকার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করছেন স্থানীয়রা। সড়কটির উন্নয়নের ফলে কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং শিক্ষা কার্যক্রমেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ায় তারা আনন্দিত। তারা আশা করছেন, নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার কাজ শেষ হবে এবং জনগণের দুর্ভোগের স্থায়ী সমাধান হবে।
স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হচ্ছে বলে এলাকাবাসী উল্লেখ করেন। তাদের মতে, ৩নং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেনের নেতৃত্বে সড়ক, অবকাঠামো ও জনসেবামূলক বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে।
এলাকাবাসীর প্রত্যাশা, চলমান সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে সড়কটি জনগণের চলাচলের জন্য পুরোপুরি উন্মুক্ত করা হবে এবং ভবিষ্যতেও ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category