সুজন আহমেদ স্টাফ রিপোর্টার হবিগঞ্জ
২৫জুন আজ এক গরু চোরকে আটক করে সেই ভিডিও নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল হক। স্থানীয়দের অভিযোগ, জননিরাপত্তার চেয়ে ‘হিরো’ সাজতেই তিনি বেশি তৎপর।
চেয়ারম্যান আমিনুল হক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে একজন যুবককে আটক অবস্থায় দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, “পূর্ব জুড়ী ইউনিয়নের জামকান্দি গ্রামের ফজলু মিয়ার ছেলে সালা উদ্দিন সবুর দক্ষিণভাগ ইউনিয়নে এসে গরু চুরির প্রাক্কালে আটক করে পুলিশে সোপর্দ।”
ফেসবুক পোস্টে চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আমিনুল হক আরও দাবি করেন, আটক সালা উদ্দিন সবুর “বিভিন্ন অপকর্মের সাথে জড়িত – গরু চুরি, মাদক সাপ্লাই, বুংগা।”
পোস্টের শেষে তিনি লিখেছেন, “প্রিয় ইউনিয়নবাসী, দক্ষিণভাগের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে আমাকে সার্বিক সহযোগিতা করুন।”