• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Headline
সুস্থ শিশুকে প্রতিবন্ধী সাজিয়ে জেলা পরিষদের প্রশাসককে ধোকা :মিঠাপুকুর পায়রাবন্দ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় নজিরবিহীন জালিয়াতি ‎ মডার্ন মোড় থেকে ঘাঘট নদীর তীর—ব্যবসায়ী অপহরণে চাঁদাবাজির অভিযোগ, গ্রেফতার পপি বৈরাগীগঞ্জে ফ্লাইওভার নির্মাণের দাবি দ্রুত বাস্তবায়ন চান এলাকাবাসী ও ব্যবসায়ীরা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নতুন সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেছেন বিশ্বনাথে দশঘর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মধু মিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত আশুলিয়ায় শ্রমিক পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্র্যানেড নিক্ষেপ গোপালগঞ্জে ১৪ শিক্ষক, পরীক্ষার্থী মাত্র একজন; এইচএসসিতে পাসের হার শূন্য পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী  ১৯ বছর পর বই হাতে, এইচএসসিতে সফল গৃহিণী আফরোজা আক্তার মেরীনরসিংদীতে তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে গৌরনদীতে পরিকল্পনা সভা অনুষ্ঠিত

এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে গৌরনদীতে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটরিয়ামে এ সভার আয়োজন করে । সভায় সভাপতিত্ব করেন দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভবানন্দ বাড়ৈ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইব্রাহীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহীর সাজ্জাত হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইশতিয়াক ইবনে বাহার, উপজেলা মেডিকেল অফিসার (আরএমও) তৌকির আহমেদ, মেডিকেল অফিসার মোঃ ইব্রাহিম, উপজেলা স্যানিটারি কর্মকর্তা শংকরলাল দাস ও গৌরনদী থানার এসআই সৌমেন । সভায় বক্তব্য দেন স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) স্মৃতি রানী। বক্তারা জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। সভায় জানানো হয়, আগামী ২৮ তারিখ গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে ২১টি ক্যাম্পের মাধ্যমে মোট ১৬৮টি কেন্দ্রে ভিটামিন এ ক্যাম্পেইন পরিচালিত হবে। এ কার্যক্রমে জন কর্মী ও স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, নির্ধারিত বয়সী সব শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে অপুষ্টি প্রতিরোধ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category