• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫ সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে নিয়মিত শিক্ষার্থীদের ভর্তির দাবিতে সড়ক অবরোধ ১০ বছরের উন্নয়ন ও জনসেবা অব্যাহত রাখতে পুনরায় ইউপি মেম্বার পদে দোয়াপ্রার্থী মোঃ রবিউল ইসলাম মাদকমুক্ত সমাজ গড়তে সোচ্চার সৈয়দপুরের অ্যাডভোকেট গোলাম রব্বানী রাইয়ান

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
প্রধান মফস্বল সম্পাদক
দৈনিক বাংলা প্রতিদিন

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে রংপুর সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃহস্পতিবার (২৫ জুন) রসিক অডিটোরিয়ামে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
সাংবাদিক সম্মেলনে প্রশাসক বলেন, শিশুদের পুষ্টি ঘাটতি দূরীকরণ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সুস্থ বিকাশ নিশ্চিত করতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, ক্যাম্পেইনের সফল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি ক্যাম্পেইন সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান।
সাংবাদিক সম্মেলনে ক্যাম্পেইনের লক্ষ্য, কার্যক্রম, টিকাদান কেন্দ্রের প্রস্তুতি এবং স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত বয়সী শিশুদের মাঝে ভিটামিন এ ক্যাপসুল বিতরণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category