• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
Headline
অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি রোগীরা রংপুরে দমদমা সেতুর সামনে এক মর্মান্তিক দুর্ঘটনা সরকার ও বিরুধী দলীয় এমপি সবার নির্বাচনী এলাকায় সমান উন্নয়ন হবে :প্রধানমন্ত্রী চাল-ডাল থেকে ক্যামেরা, ৬০ পণ্যের দাম কমানোর পরিকল্পনা বাজেটে জামালপুর সদর থানার ওসির নেতৃত্বে ম্যারাথন অভিযান: লক্ষীরচর হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার- মানবতার সেবায় দৃষ্টান্ত: অসহায় বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা ২০২৮ সালের মধ্যে সবাইকে ই-হেলথ কার্ডের আওতায় আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন (বকুল) এক গ্রামে ৩৭ ‘জিনের বাদশা’, হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির দায়ে জরিমানা

সৈয়দপুরে দেশীয় পাখি বিক্রির দায়ে জরিমানা

মোঃইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নিলফামারী জেলা / ২৮ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

মোঃইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নিলফামারী জেলা

নীলফামারীর সৈয়দপুরে দেশীয় প্রজাতির পাখি বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ।
বুধবার (১০ জুন) সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় পরিচালিত এক যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে “পেট অ্যান্ড বার্ড হাউস” নামক প্রতিষ্ঠানে দেশীয় প্রজাতির ৩টি ময়না ও ৫টি টিয়া পাখি উদ্ধার করা হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক টেকনিক্যাল কলেজপাড়া এলাকার মৃত নুর আলমের ছেলে মো. ইমরান হোসেন (২৬)-কে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিকুল ইসলাম মুজকুরী, পাখি পরিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণের কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন সেতুবন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মো. আলমগীর হোসেন, সদস্য মুন্না ও এরশাদ আলীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্ধারকৃত পাখিগুলো সৈয়দপুর সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে রংপুর বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় পরিচর্যা শেষে সেগুলো প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাব্বির হোসেন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশীয় পাখি শিকার ও বিক্রি বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category