• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

মহিপুরে পুলিশের অভিযানে ৯ মাসের সাজাপ্রাপ্ত আসামি ‘জামাই চৌকিদার’ গ্রেফতার

এম. ইয়ামিন আহমেদ | মহিপুর থানা প্রতিনিধি / ৪০ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

এম. ইয়ামিন আহমেদ | মহিপুর থানা প্রতিনিধি

পটুয়াখালীর মহিপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জিআর মামলায় ৯ মাসের সাজাপ্রাপ্ত এবং অপর একটি জিআর মামলার দীর্ঘদিনের পলাতক ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃত আসামির নাম মো. আলমগীর চৌকিদার ওরফে জামাই চৌকিদার। তিনি মহিপুর থানাধীন পূর্ব আলিপুর এলাকার বাসিন্দা।

মহিপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি আলমগীর চৌকিদার ওরফে জামাই চৌকিদারের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে দুটি মামলা বিচারাধীন ও রায় কার্যকর ছিল। এর মধ্যে—
জিআর ১১৬/২০১৯ মামলায় আদালত তাকে ০৯ (নয়) মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
জিআর ৮৫/১৫ মামলায় তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি ছিল।
রায় ঘোষণার পর থেকেই এই চতুর আসামি নিজের এলাকা ও আশপাশে ছদ্মবেশে আত্মগোপন করে আসছিল।

আজ গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা পুলিশের একটি চৌকস দল পূর্ব আলিপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেফতার করে।
মহিপুর থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি আলমগীর চৌকিদারকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের এমন নিয়মিত ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category