• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
Headline
দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার ভালুকায় ফখরুদ্দিন আহম্মেদ এমপির বিশেষ বরাদ্দে সড়কের উদ্বোধন সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন নিখোঁজের ২ দিন পর বাহুবলের সিএনজি চালক তুহিন এর লাশ উদ্ধার । নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রংপুরে হিজড়া সম্প্রদায়ের দুই পক্ষের প্রকাশ্য বিরোধ, কাদা ছোড়াছুড়িতে বেরিয়ে আসছে চাঁদাবাজির অভিযোগ পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

দুর্গাপুরে রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৮৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
প্রধান মফস্বল সম্পাদক

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রাস্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি ইউনিয়নের হেনা মেমোরিয়াল মহিলা কলেজ সংলগ্ন কৃষ্ণপুর সেতু বেকারীর পাশের রাস্তার সলিং কাজ এবং আল ফারুক ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর আশাদুজ্জামান শিমুল, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং শিক্ষার পরিবেশকে আরও আধুনিক ও শিক্ষাবান্ধব করতে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাস্তার সলিং কাজ সম্পন্ন হলে স্থানীয় জনগণের যাতায়াত সহজ হবে এবং শিক্ষার্থীদের চলাচলে সুবিধা বৃদ্ধি পাবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম শিক্ষার মানোন্নয়নে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় বাসিন্দারা উন্নয়নমূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা দ্রুত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করে জনসাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করার দাবি জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা প্রকল্প এলাকার বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category