• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার ভালুকায় ফখরুদ্দিন আহম্মেদ এমপির বিশেষ বরাদ্দে সড়কের উদ্বোধন সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন নিখোঁজের ২ দিন পর বাহুবলের সিএনজি চালক তুহিন এর লাশ উদ্ধার । নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রংপুরে হিজড়া সম্প্রদায়ের দুই পক্ষের প্রকাশ্য বিরোধ, কাদা ছোড়াছুড়িতে বেরিয়ে আসছে চাঁদাবাজির অভিযোগ পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

সৈয়দপুরে ডিবির অভিযানে মাদক উদ্ধার- জব্দ দুই মোটরসাইকেল ।

মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী জেলা / ৪১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নীলফামারী।

নীলফামারীর সৈয়দপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপসহ এক সন্দেহভাজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহন ও বিক্রির কাজে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ভুল্লিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয় বাসিন্দা মো. সাহিদুল ইসলাম বাবু (৩৬)-কে আটক করা হয়।

তল্লাশির সময় তার বহন করা একটি ব্যাগ থেকে ৮ বোতল Eskuf Cough Syrup উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত একটি মোটরসাইকেলের সিটের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় আরও ১৩ বোতল FAIRDYL পাওয়া যায়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৮ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

অভিযান চলাকালে মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সৈয়দপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) তাকে আদালতে হাজির করা হলে আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category