• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Headline
দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার ভালুকায় ফখরুদ্দিন আহম্মেদ এমপির বিশেষ বরাদ্দে সড়কের উদ্বোধন সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন নিখোঁজের ২ দিন পর বাহুবলের সিএনজি চালক তুহিন এর লাশ উদ্ধার । নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রংপুরে হিজড়া সম্প্রদায়ের দুই পক্ষের প্রকাশ্য বিরোধ, কাদা ছোড়াছুড়িতে বেরিয়ে আসছে চাঁদাবাজির অভিযোগ পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

জনগণের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল,

মোঃ শরিফ মিয়া স্টাফ রিপোর্টার জামালপুর / ১০৮ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

শরীফ মিয়া স্টাফ রিপোর্টার

আসন্ন ইসলামপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী আবির আহমেদ বিপুল বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্রতিদিনই তিনি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় এবং জনসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
প্রচারকালে তিনি পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর লক্ষ্যে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং জনসাধারণের জন্য উন্মুক্ত স্থান ও পার্কের উন্নয়নের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে তুলে ধরছেন।
এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য মানোন্নয়নকে তিনি পৌর উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করছেন। তাঁর প্রচারণায় শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত পরিবেশ উন্নয়ন, তথ্যপ্রযুক্তিনির্ভর শিক্ষা বিস্তার, মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের উৎসাহ প্রদান, পাঠাগার কার্যক্রম সম্প্রসারণ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধির মতো বিষয় গুরুত্ব পাচ্ছে।
এছাড়াও যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে কর্মমুখী প্রশিক্ষণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, মাদকবিরোধী কার্যক্রম এবং নাগরিক সেবাকে আরও সহজ ও গতিশীল করার বিষয়েও তিনি গুরুত্বারোপ করছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময়কালে আবির আহমেদ বিপুল মাস্টার বলেন, “একটি আধুনিক, পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব ও নাগরিকসেবামুখী ইসলামপুর গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের মতামতকে গুরুত্ব দিয়েই আমি কাজ করতে চাই।”ইনশাল্লাহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category