• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
Headline
নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রংপুরে হিজড়া সম্প্রদায়ের দুই পক্ষের প্রকাশ্য বিরোধ, কাদা ছোড়াছুড়িতে বেরিয়ে আসছে চাঁদাবাজির অভিযোগ পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার বৈরাগীগঞ্জে যাত্রী ছাউনি নামে মহাসড়কের ফুটপাত দখল, সৃষ্টি হতে পারে তিব্র যানজট। সৈয়দপুরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত, পরিচয় শনাক্তের আহ্বান ‎ঢাকায় পকেট ফাঁকা করছে ভাতের হোটেল, দুশ্চিন্তায় মধ্যবিত্ত* মহিপুর ড্যাফোডিল আইডিয়াল স্কুলে উৎসবমুখর পরিবেশে মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করলিয়ামুরা এগ্রোফার্মের পাহাড়ি খাসজমি নিয়ে মুখোমুখি দুই পক্ষ—ভাঙচুরের অভিযোগ,নষ্ট ১০ হাজার রাবার চারা, ক্ষতি ৪৫ লাখ টাকা; পাল্টা দাবি অভিযুক্তের আদালতে মামলা। নরসিংদীর মনোহরদীতে ডিমের পিক-আপ ডাকাতির সময় গ্রেফতার-৫

জৈন্তাপুরে ভাড়াটিয়া বাসায় চুরির অভিযোগ, দুইজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ

সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস, ব্যাুরো প্রধান সিলেট বিভাগ / ১০৪ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

সৈয়দ হাবিবুর রহমান ইলিয়াস
ব্যুরো প্রধান, সিলেট বিভাগ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের জৈন্তাপুরে ভাড়াটিয়া বাসায় চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই ব্যক্তির বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন লাকি আক্তার (২৭) নামে এক নারী। অভিযোগে কয়েক লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল চুরি যাওয়ার দাবি করা হয়েছে।
অভিযোগকারী লাকি আক্তার (২৭), পিতা—আদম আলী খলিফা, সাং—উমনপুর (আতাউর রহমানের বাড়ির ভাড়াটিয়া), ৬নং চিকনাগুল ইউনিয়ন, থানা—জৈন্তাপুর, জেলা—সিলেট।
অভিযোগে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে—
১। আব্দুল মন্নান ওরফে হাম্মান (৪৫), পিতা—মৃত আঃ মালিক।
২। রুবেল মিয়া (৩০), পিতা—ইন্তাজ আলী।
উভয়ের ঠিকানা—বালিপাড়া, থানা—জৈন্তাপুর, জেলা—সিলেট।
লিখিত অভিযোগ ও বাদীর বক্তব্য অনুযায়ী, লাকি আক্তার উমনপুর এলাকায় আতাউর রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। জরুরি কাজে শরীয়তপুর যাওয়ার সময় গত ২৮ জুন ২০২৬ রাত আনুমানিক ৯টার দিকে তিনি তার বসতঘরের চাবি ১ নম্বর বিবাদী আব্দুল মন্নানের কাছে দিয়ে যান। ঘরে থাকা স্বর্ণালংকার তিনি স্টিলের আলমিরার ড্রয়ারে তালাবদ্ধ করে রাখেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে আব্দুল মন্নান অন্যত্র যাওয়ার আগে গত ৩ জুলাই রাত আনুমানিক ১১টার দিকে ঘরের চাবি সাক্ষী শাহেদ আহমদের কাছে দিয়ে যান। পরদিন ৪ জুলাই সকাল আনুমানিক ৬টা ৩০ মিনিটে শাহেদ আহমদ চাবি দিয়ে ঘরের তালা খুলে ভেতরে প্রবেশ করলে জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান।
পরে আশপাশের লোকজনকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে—বসতঘরের পেছনের দরজা খোলা, জানালার লোহার গ্রিল কাটা এবং স্টিলের আলমিরা ও ড্রয়ারের তালা ভাঙা।
বাদীর দাবি, আলমিরার ড্রয়ারে রাখা একটি স্বর্ণের চেইন (ওজন ১ ভরি ১২ পয়েন্ট), একটি স্বর্ণের আংটি, দুইটি কানের দুল, রূপার সামগ্রী ও একটি মুক্তার লকেটসহ অন্যান্য মালামাল পাওয়া যায়নি। অভিযোগে উল্লিখিত এসব মালামালের আনুমানিক মূল্য কয়েক লাখ টাকা বলে দাবি করা হয়েছে।
অভিযোগকারী আরও দাবি করেন, তিনি ঘটনার খবর পেয়ে ৫ জুলাই ২০২৬ সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বাসায় এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সাক্ষীদের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন। পরে তিনি বিষয়টি নিয়ে অভিযুক্তদের সঙ্গে কথা বললে একেক সময় একেক ধরনের বক্তব্য দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে চোরাই মালামাল উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়ে অবশেষে লাকি আক্তার জৈন্তাপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান।
অভিযোগের সাক্ষী হিসেবে রয়েছেন শাহেদ আহমদ (৩৫), পিতা—মৃত নুর মিয়া, সাং—শিকারখা; আতাউর রহমান (৭০), পিতা—মৃত হাজী আজিজুর রহমান, সাং—উমনপুর; এবং নাসির উদ্দিন (২৮), পিতা—আবুল হোসেন, সাং—শিকারখা, সর্বথানা জৈন্তাপুর, জেলা সিলেটসহ আরও কয়েকজন।
তবে অভিযোগে উল্লিখিত আব্দুল মন্নান ও রুবেল মিয়ার বিরুদ্ধে আনা চুরির অভিযোগের সত্যতা তদন্তসাপেক্ষ। তদন্ত শেষে প্রকৃত ঘটনা ও দায়ীদের বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category