• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
Headline
দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার ভালুকায় ফখরুদ্দিন আহম্মেদ এমপির বিশেষ বরাদ্দে সড়কের উদ্বোধন সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন নিখোঁজের ২ দিন পর বাহুবলের সিএনজি চালক তুহিন এর লাশ উদ্ধার । নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রংপুরে হিজড়া সম্প্রদায়ের দুই পক্ষের প্রকাশ্য বিরোধ, কাদা ছোড়াছুড়িতে বেরিয়ে আসছে চাঁদাবাজির অভিযোগ পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১

Reporter Name / ১১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মো:রিফাত হোসেন ক্রাইম রিপোটার ঘোড়াঘাট,

প্রতিনিধি:

দিনাজপুর জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও কাঁচা গাঁজার গাছ উদ্ধার করেছে বিরামপুর ও নবাবগঞ্জ থানা পুলিশ। এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর রাত ৩টা থেকে দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে বিরামপুর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে এবং নবাবগঞ্জে বসতবাড়ির ছাদে গাঁজা চাষের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়।

বিরামপুরে ইয়াবাসহ গ্রেপ্তার ২

বিরামপুর থানা পুলিশের একটি চৌকস দল রাত্রিকালীন হাইওয়ে ডিউটি ও পরোয়ানা তামিলকালে উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের ধানঘরা (পশ্চিমপাড়া) গ্রামে অভিযান চালায়। এ সময় ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই তরুণকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— ধানঘরা (পশ্চিমপাড়া) গ্রামের মৃত সকিনুরের ছেলে মোঃ মোরছালিন (২৬) এবং একই গ্রামের দক্ষিণপাড়ার মোঃ মোক্তার হোসেনের ছেলে মোঃ ময়নুল ইসলাম (২৫)।

নবাবগঞ্জে ছাদে গাঁজা চাষের অভিযোগে ধৃত ১

অপরদিকে, নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হালুয়াঘাট গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় অভিযান চালায় পুলিশ। সেখানে মোঃ রাজু মিয়া (২৫) নামের এক যুবক নিজ বসতবাড়ির ছাদে লোকচক্ষুর আড়ালে গাঁজা চাষ করছিলেন। পুলিশ তার ছাদ থেকে আনুমানিক ১০ কেজি ওজনের একটি কাঁচা গাঁজার গাছ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে। তিনি ওই গ্রামের মোঃ মজমুলের ছেলে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য যথাযথ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা ও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসা, সরবরাহ, পরিবহন ও চাষাবাদের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category