• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
গৌরনদীতে ছাত্রদল কর্মীকে নিয়ে এআই প্রযুক্তিতে অশ্লীল ভিডিও তৈরি, হয়রানির অভিযোগ; থানায় জিডি বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা

পীরগাছায় পুলিশের মাদকবিরোধী অভিযানে দেড় কেজি গাঁজাসহ আটক ২

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক, রংপুর। / ৭০ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

রংপুরের পীরগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাতে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানার একটি চৌকস টিম অভিযান চালিয়ে নরসিংহ গ্রামের একটি কাঠের দোকানের সামনে কাঁচা রাস্তার ওপর সন্দেহভাজন কয়েকজন ব্যক্তিকে দেখতে পায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা সম্ভব হয়। অপর একজন কৌশলে পালিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন নরসিংহ গ্রামের শ্রী রঞ্জন চন্দ্র (৪০) এবং জাদু লস্কর এলাকার মোঃ মাইনুদ্দিন (২৮)। পরে তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে তাদের হেফাজত থেকে মোট ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় পলাতক আরও একজনকে আসামি করে পীরগাছা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৯, তারিখ ১২ মে ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category