• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

ভালুকায় এটিএম কার্ড বদল করে টাকা লুটকরাপ্রতারক গ্রেফতার

মোঃনূরুল ইসলাম ভালুকা,সংবাদদাতা / ৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃনূরুল ইসলাম
ভালুকা,সংবাদদাতা,ময়মনসিংহ।

ময়মনসিংহের ভালুকায় এটিএম বুথে সাহায্যের নামে কার্ড বদলে টাকা হাতিয়ে নেওয়া এক ভয়ংকর প্রতারক চক্রের মূল হোতা জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার স্কয়ার ফ্যাক্টরির ২ নম্বর গেট সংলগ্ন একটি বুথে অভিনব কায়দায় জালিয়াতির চেষ্টাকালে ৩৩ বছর বয়সী এই প্রতারককে হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় জনতা। দীর্ঘদিন ধরে মাস্টারবাড়ি ও জামিরদিয়া এলাকার শিল্পাঞ্চলকে কেন্দ্র করে এই সংঘবদ্ধ চক্রটি সক্রিয় ছিল, যারা গত ৮ মে হেলেনা আক্তার নামে এক নারীর ২৮ হাজার টাকা এবং ইদ্রিস আলীর এক লাখ টাকাসহ বিথী রানী, আনিসুর রহমান ও মরিয়ম হাফসার মতো অনেক সাধারণ শ্রমিকের অর্থ লুট করেছে। পিন নম্বর দেখে নিয়ে চোখের পলকে কার্ড অদলবদল করা এই প্রতারককে ইতিমধ্যে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি মুহাম্মদ জাহিদুল ইসলাম। ডিজিটাল লেনদেনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরিচিত কাউকে পিন নম্বর না দেওয়া এবং প্রয়োজনে সরাসরি ব্যাংকের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন সিটিজেনস ব্যাংক পিএলসি-র কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category