• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

নওগাঁয় অনলাইন জুয়ার দুই আস্তানায় পুলিশের অভিযান ১৫ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও বিপুল সরঞ্জাম জব্দ

রয়েল চন্দ্র সরকার নওগাঁ জেলা প্রতিনিধি / ৫০ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

রয়েল চন্দ্র সরকার
নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার মান্দা ও দিনবনি এলাকায় পৃথক বিশেষ অভিযানে অনলাইন জুয়ার দুইটি আস্তানায় অভিযান চালিয়ে মোট ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় নগদ টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারসহ বিপুল পরিমাণ অনলাইন জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪/০৫/২০২৬ খ্রিঃ রাত ১০:৫৫ ঘটিকায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সার্কেলের এএসপি মান্দা আব্দুল্লাহ আল মাহমুদ শাওন এবং মান্দা থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলমের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অনলাইন জুয়া পরিচালনা, অর্থপাচার এবং মানুষকে অনলাইন জুয়ার প্রতি উদ্বুদ্ধ করার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সোহেল হোসেন (২৪), মোঃ রবিউল ইসলাম (১৯) এবং মোঃ সোহেল রানা (২০)। এ সময় প্রধান আসামি সোহেল হোসেনের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৭০ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন, ২টি ল্যাপটপ ও ৫টি পিসি মনিটর জব্দ করা হয়।

এদিকে, ১৫/০৫/২০২৬ খ্রিঃ রাত ৩:৩০ ঘটিকায় দিনবনি হাড়ি এলাকায় ফজলুর রহমানের একতলা বাড়ির নিচতলায় আরেকটি অনলাইন জুয়ার সেন্টারে অভিযান চালায় পুলিশ। সেখানে ১২ জন অনলাইন জুয়াড়িকে আটক করা হয়। জব্দ করা হয় ১৫টি মোবাইল ফোন, ১১টি পিসি, ১১টি মনিটর, ১১টি কিবোর্ড এবং ৩টি ল্যাপটপ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ভাড়া করা রুমে অনলাইন জুয়ার সেন্টার পরিচালিত হচ্ছিল এবং বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে সেখানে জুয়া খেলতো। প্রাথমিক অনুসন্ধানে বিপুল পরিমাণ ডলারের অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬ এর ২০/২২(২)/২৪(২)/২৭(২) ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, নওগাঁ জেলাজুড়ে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতে এ অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category