• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

মাদারীপুরে নারীসহ ৩ জনকে কারাদণ্ড দিল ভ্রাম্যমাণ আদালত

বেলায়েত হাওলাদার মাদারীপুর জেলা প্রতিনিধি / ৪৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

মাদারীপুর প্রতিনিধি: বেলায়েত হাওলাদার

মাদারীপুরের শিবচর উপজেলায় মাদক সেবন ও কেনাবেচার অভিযোগে নারীসহ ৩ জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকালে শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— শিবচর উপজেলার পূর্বকাকৈর বাটেরচর গ্রামের কালাম মাদবরের স্ত্রী সালমা বেগম (৪৫), ছেলে সাকিব আল হাসান (২৬) এবং মাদক ক্রেতা সরাব উদ্দিন (৪০)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে পূর্বকাকৈর বাটেরচর এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও পুলিশ। রাত আনুমানিক আড়াইটার দিকে কালাম মাদবরের বাড়িতে ইয়াবা সেবনের সময় ক্রেতা সরাব উদ্দিনকে হাতেনাতে আটক করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাদক বিক্রেতা কালাম মাদবর পালিয়ে যায়। পরে তার স্ত্রী সালমা বেগম ও ছেলে সাকিব আল হাসানকে ইয়াবা সেবনের সরঞ্জামসহ আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সরাব উদ্দিনকে ২ বছরের কারাদণ্ড এবং সালমা বেগম ও সাকিব আল হাসানকে ১ বছর করে কারাদণ্ড দেওয়া হয়।
শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা জানান, “মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category