• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

ইরানের মসজিদগুলো এখন মিলিটারি ক্যাম্প! ট্রেনিংয়ে আছেন দাদি-নানীরাও!

এস.এম আয়ন চৌধুরী / ২৪ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

এস.এম আয়ন চৌধুরী

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য নতুন হামলার উদ্বেগের মধ্যে ইরানজুড়ে সাধারণ নাগরিকদের অস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মসজিদে থেকে মসজিদে। তেহরানের হাফতে তির স্কয়ারের বুথগুলোতে সামরিক পোশাকে বাহিনীর প্রতিনিধিরা নারী, পুরুষ ও কিশোরদের আগ্নেয়াস্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দিচ্ছেন এবং নারীদের অস্ত্র চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন বলে সোমবার (১৮ মে) ছবিসহ প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা সিএনএন।

রবিবার (১৭ মে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘দ্রুত শান্তি চুক্তি না করলে দেশটির আর কিছুই অবশিষ্ট থাকবে না।’ ট্রাম্পের এমন হুমকির দিনেই তেহরানে বড় ধরনের যুক্তরাষ্ট্রবিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এই সরকারপন্থী সমাবেশে কয়েক’শ নারী-পুরুষ অংশ নেন, যাদের হাতে ছিল প্রয়াত নেতা আলি খামেনি ও বর্তমান নেতা মোজতবা খামেনির ছবি সংবলিত প্ল্যাকার্ড।

মূলত গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতি সন্ধ্যায় ইরানজুড়ে এ ধরনের সমাবেশ হচ্ছে। মার্কিন গণমাধ্যম সিএনএন সোমবার ইরানিদের এই বিক্ষোভ মিছিল এবং নাগরিকদের অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, তেহরানের অভিজাত এলাকা তাজরিশ স্কয়ারের মিছিলে অংশ নেওয়া তিয়ানা নামের এক তরুণী ট্রাম্পের হুমকিকে গুরুত্ব না দিয়ে বলেন, দেশের সব মানুষ, সেনাবাহিনী ও কমান্ডাররা দেশের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত। তবে সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভের পাশাপাশি ইরানের বিভিন্ন এলাকায় প্রকাশ্যে অস্ত্রের বুথ দেখা যাচ্ছে, যেখানে সাধারণ নাগরিকদের অস্ত্র ব্যবহারের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভানক স্কয়ারের এমনই একটি বুথে কালো চাদর পরা এক নারীকে সামরিক পোশাক পরিহিত এক মুখোশধারী ব্যক্তির কাছ থেকে একে-৪৭ অ্যাসাল্ট রাইফেল খোলা ও ফের জোড়া দেওয়ার পদ্ধতি শিখতে দেখা গেছে।

এমনকি এর কয়েক ফুট দূরে এক শিশুকে গুলিবিহীন রাইফেল আকাশের দিকে তাক করে ট্রিগার চাপতেও দেখা যায়।

সাধারণ মানুষের অস্ত্র হাতে তুলে নেওয়ার এই সর্বজনীন আহ্বান ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনেও বারবার প্রচার করা হচ্ছে এবং বেশ কয়েকটি চ্যানেলের উপস্থাপকদেরও রাইফেল প্রদর্শন করতে দেখা গেছে। রাষ্ট্র মালিকানাধীন ‘অফোঘ’ চ্যানেলের উপস্থাপক হোসেইন হোসেইনি সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে স্টুডিওর ছাদ লক্ষ্য করে গুলি ছোড়েন এবং জানান যে তিনি আইআরজিসির এক সদস্যের কাছ থেকে এই প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া ‘চ্যানেল-৩’-এর উপস্থাপক মবিনা নাসিরিকেও রাইফেল হাতে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য দিতে দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category