• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

সোনাগাজীতে ইভটিজার ও কিশোর গ্যাংয়ের ঠাঁই নেই :-আলোকিত সমাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু রায়হান।

রায়হান উদদীন ফেনী জেলা প্রতিনিধি / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

ফেনীর সোনাগাজীতে বখাটেদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এক ভাই কিশোর গ্যাংয়ের নৃশংস হামলার শিকার হয়েছেন।নিজের বোনকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গিয়ে এই সমাজবিরোধী ও সন্ত্রাসী চক্রের ধারালো অস্ত্রের আঘাত ও মারধরের শিকার হতে হয় তাঁকে।গ্রামীণ শান্ত ও সামাজিক পরিবেশে এমন ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত ঘটনা পুরো সোনাগাজী উপজেলাজুড়ে তীব্র ক্ষোভ,উদ্বেগ এবং সাধারণ মানুষের মনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

​এই বর্বরোচিত হামলার ঘটনার পর পরই গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়েছেন সামাজিক সংগঠন ‘আলোকিত সমাজ ফাউন্ডেশন’-এর সম্মানিত চেয়ারম্যান জনাব আবু রায়হান।এক বিবৃতিতে তিনি বলেন,”আমার শান্তিপ্রিয় সোনাগাজীবাসী কখনোই এই ধরনের অন্যায় ও অপরাধ বরদাশত করবে না।এই পবিত্র মাটিতে কোনো ইভটিজার, বখাটে কিংবা কিশোর গ্যাংয়ের মতো অপরাধী চক্রের ঠাঁই হতে পারে না।”তিনি আহত ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করেন এবং অপরাধীদের অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।

​আলোকিত সমাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু রায়হান সোনাগাজী থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়ে বলেন, আমাদের বোনরা যাতে সম্পূর্ণ নিরাপদ এবং নির্ভয় পরিবেশে স্কুল,কলেজ ও মাদ্রাসায় যাতায়াত করতে পারে,প্রশাসনকে সেই নিরাপত্তার স্থায়ী ব্যবস্থা নিশ্চিত করতে হবে।বিশেষ করে সোনাগাজী পৌর শহরের ‘কলেজ রোড’ এলাকায় ইদানীং বখাটে ও কিশোর গ্যাংয়ের আনাগোনা বৃদ্ধি পাওয়ায়,তিনি ওই নির্দিষ্ট সড়ক ও তার আশেপাশে প্রশাসনের বিশেষ নজরদারি এবং নিয়মিত পুলিশি টহলের জোর দাবি জানান।

​বিবৃতিতে জনাব আবু রায়হান স্থানীয় প্রশাসনের ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ব্যক্ত করে বলেন,পুলিশ প্রশাসন খুব দ্রুত এই হামলার মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসবে।সচেতন মহলের মতে,যদি এখনই এই কিশোর গ্যাং ও ইভটিজারদের বিরুদ্ধে কঠিন আইনি পদক্ষেপ এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয়,তবে ছাত্রীদের শিক্ষাঙ্গনে যাতায়াত সম্পূর্ণ অনিরাপদ হয়ে পড়বে।
সোনাগাজীবাসী আর কোনো ভাইয়ের রক্ত দেখতে চায় না;তারা চায় একটি ইভটিজিং ও কিশোর গ্যাং মুক্ত নিরাপদ সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category