• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

সাত বছরের রামিসা আমি” ~সেলিনা সাথী

সেলিনা সাথী / ৪৮ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

~সেলিনা সাথী

“সাত বছরের রামিসা আমি”
কি দোষ ছিল আমার?
কেন আমি শিকার হোলাম
এমন নিষ্ঠুরতার ?

সাত বছরের রামিসা আমি
জন্ম বাংলাদেশ,
এই দেশেরই দানব আমায়
করে দিল নিঃশেষ।

শোনো বাংলাদেশ, শোন বাংলাদেশ
কি ছিল আমার অপরাধ
কেন হোলাম শেষ?
কি ছিল আমার অপরাধ
কেন হোলাম শেষ?
জবাব জবাব জবাব দাও-
প্রিয় বাংলাদেশ…

মায়ের কোলের ছোট্ট মেয়ে,
স্বপ্ন ছিলো চোখে,
স্কুল ব্যাগে রঙিন খাতা,
হাসি ছিলো মুখে।

কেন হঠাৎ অন্ধকারে
নিভে গেলো আলো?
মানুষ নামে পশুরা কেন
এতো নিষ্ঠুর হলো?
বিচার পেতে কেনো আজ
এতো সমাবেশ…
জবাব, জবাব, জবাব দাও –
প্রিয় বাংলাদেশ।

সাত বছরের রামিসারা
চায় না কোনো ভয়,
নিরাপদ এক বাংলাদেশ হোক
তাদেরো আশ্রয়।

জেগে উঠো বাংলাদেশ
শিশুর কান্না থামাও,
রামিসাদের স্বপ্নগুলো
ভালোবাসায় বাঁচাও।

আমায় নিয়েও রাজনীতি
চলছে অবশেষ
জবাব, জবাব, জবাব দাও –
প্রিয় বাংলাদেশ।
—————————–
২১ মে ২০২৬
সময় বিকেল -৪:৩০
কবিতা কুটির-নীলফামারী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category