• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

কোরবানি চামড়া রক্ষায় রংপুর ডিসির উদ্যোগ

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক, রংপুর। / ৫০ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

২৬ মে ২০২৬
আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ ও সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে রংপুর জেলা প্রশাসন। এ লক্ষ্যে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ এবং সরকারিভাবে বরাদ্দকৃত লবণের সঠিক ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা ও লবণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) রংপুর জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, এতিমখানা ও মাদরাসা প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতি বছর অসচেতনতা ও সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে বিপুল পরিমাণ কোরবানির চামড়া নষ্ট হয়ে যায়। এতে দেশের চামড়াশিল্প ক্ষতির মুখে পড়ে। তাই চামড়া ছাড়ানোর পর দ্রুত পরিষ্কার করে নির্ধারিত মাত্রায় লবণ ব্যবহার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
এসময় অংশগ্রহণকারীদের মাঝে সরকার কর্তৃক বরাদ্দকৃত লবণ বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি চামড়া সংরক্ষণের বিভিন্ন কৌশল হাতে-কলমে দেখানো হয়।
রংপুরের জেলা প্রশাসক বলেন, কোরবানির চামড়ার গুণগত মান রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। সঠিকভাবে সংরক্ষণ করা গেলে চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
অনুষ্ঠান শেষে উপস্থিতদের মাঝে চামড়া সংরক্ষণবিষয়ক নির্দেশনামূলক লিফলেট বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category