• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৩৪ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সম্প্রতি রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন কার্যক্রম, সেবার মান এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে জনগণকে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা প্রদানের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ কমিশনার থানার বিভিন্ন শাখা ঘুরে দেখেন এবং দায়িত্বরত কর্মকর্তা ও সদস্যদের পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব মনোভাব নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন।
এ সময় কোতোয়ালি থানার ওসি, ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ কমিশনার বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আধুনিক, সেবামুখী ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে রংপুর মেট্রোপলিটন পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category