• শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Headline
অপেক্ষার নাম তুমি” লেখক : এস এম আয়ন চৌধুরী ৪নংবোতলা গাড়ী ইউনিয়নে রাস্তার কাজ উদ্বোধন করেন বিএনপির মহিলা এমপি জনাবা বিলকিস ইসলাম। যমুনার বুকে হারিয়ে গেল দুই শিশু জামালপুর সরিষাবাড়ীতে উদ্ধার অভিযান চলছে ৬ ঘণ্টা ধরে মিঠাপুকুরে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা খামার মোড়ে নিহত শাওনের দাফন সম্পন্ন, এলাকায় শোকের ছায়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এর নির্দেশনায় নওগাঁ জেলা জুড়ে চলছে মাদক বিরোধী অভিযান নরসিংদী সদরে মোবাইল কোর্টের সাঁড়াশি অভিযান: অসামাজিক কার্যকলাপের অভিযোগে প্রতিষ্ঠান সিলগালা, জরিমানা আদায় ভুক্তভোগীদের পাশে মানবিক আরপিএমপি: সেবা ও ন্যায়বিচার নিশ্চিতকরণে স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ সভা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর জালে ধরা পড়লো ১২ লাখ টাকা মূল্যের ইয়াবা। ঘোড়াঘাটে কীটনাশক খেয়ে এক কৃষকের আত্মহত্যা

গৌরনদীতে বিদ্যুৎ ব্যবহারে অনিয়ম: একজনকে জরিমানা, বকেয়ার কারণে ২৩ সংযোগ বিচ্ছিন্ন

এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল / ৪২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

গৌরনদী (বরিশাল), প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলায় বিদ্যুৎ ব্যবহারে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক গ্রাহককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় আরও ২৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে গৌরনদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতায় গৌরনদী ডিজিএম প্রকৌশলী মোঃ এ হালিম খান এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন

এস এম নজরুল ইসলাম মফস্বল সম্পাদক বরিশাল

অভিযানকালে উপজেলার নন্দনপট্টি গ্রামের মিজান সরদারের পুত্র রবিউল সরদারকে অবৈধ বিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করে।
গৌরনদী ডি জি এম অফিসের সহকারী জেনারেল ম্যানেজার জুবায়ের হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া থাকায় ২৩টি গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, বকেয়া বিল পরিশোধ না করায় এসব সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।
পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম প্রকৌশলী মোঃ এ হালিম খান জানান, বিদ্যুতের অপচয়, অবৈধ ব্যবহার ও বকেয়া বিল আদায় নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা গ্রাহকদের নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ এবং বৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানের ফলে এলাকায় বিদ্যুৎ ব্যবহারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব আদায় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category