• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Headline
৭ নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব গোলাম কিবরিয়ার সমর্থনে মতবিনিময় সভা দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী। সৌদি আরবে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনে ২২,৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত। জামালপুর সদর উপজেলার পলাশতলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ।  দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন! 

শঠিবাড়িতে ফুটওভার ব্রিজ নির্মাণকাজের উদ্বোধন নিরাপদ সড়ক পারাপারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
প্রধান মফস্বল সম্পাদক

রংপুর বিভাগের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় পথচারীদের নিরাপদ সড়ক পারাপার নিশ্চিত করতে ফুটওভার ব্রিজ নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গত ১৮ মে স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশিত এ প্রকল্পের উদ্বোধন করেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রব্বানী।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, শঠিবাড়ি এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ এবং শিক্ষার্থী ব্যস্ত সড়ক পারাপার করেন। ফলে দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই বিদ্যমান থাকে। ফুটওভার ব্রিজ নির্মিত হলে পথচারীরা নিরাপদে সড়ক পারাপার করতে পারবেন এবং দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক গোলাম রব্বানী বলেন, জনগণের নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। শঠিবাড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ফুটওভার ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে সাধারণ মানুষ এর সুফল ভোগ করতে পারবেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্যস্ততম সড়ক হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে হয়। ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শেষ করার দাবি জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় আধুনিক নকশায় ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে। কাজ শেষ হলে শঠিবাড়ি এলাকার পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category