ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী।
সায়েম আলী,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের খোচাবাড়ি
এলাকায় যাত্রীবাহী একটি এসি বাস উল্টে সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে খোচাবাড়ি তেতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, আলম এন্টারপ্রাইজ নামের এসি বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে ফিরছিল। পথে খোচাবাড়ি তেতুলতলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আ হ তদের চিকিৎসা চলছে।
দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।