দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
শরিফ মিয়া দেওয়ানগঞ্জ জামালপুর (প্রতিনিধি)
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন। কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
এ অর্জনে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাঁর দায়িত্বশীলতা ও কর্মনিষ্ঠার মাধ্যমে দেওয়ানগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন শুভাকাঙ্ক্ষীরা।