বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার।
রফিকুল ইসলাম,
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের চাদুপাড়া এলাকায় একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠান থেকে বাবুল নামে এক কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গেছে,
চাদুপাড়ার ধুংচাই মেম্বারের একটি পরিত্যক্ত ক্যায়াং ঘরের উঠানে বাবুলের মরদেহ পড়ে ছিল।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজাম্মেল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা ও জড়িতদের শনাক্ত করা হবে।
তিনি আরও জানান,ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরিস্থিতির ওপর পুলিশের নজরদারি অব্যাহত রয়েছে এবং হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
সংবাদ প্রেরক ঃ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি।