• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Headline
ইসলামপুরে মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন নরসিংদীতে ঘরের সিলিং ভাঙতেই একে একে পাওয়া গেল আগ্নেয়াস্ত্র–গুলি–চাপাতি–মাদক–টাকা বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষ্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামে পেশেন্ট ফোরাম ইতালি পাঠানোর প্রলোভনে ৪৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ দাবি নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা ২৪৫ কেজি ওজনের একটি মূল্যবান কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সৈয়দপুরে রেললাইনে রমরমা অবৈধ ব্যবসা: বড় দুর্ঘটনার আশঙ্কায় নীরব কর্তৃপক্ষ কার ইশারায় থমকে আছে মডার্ন মোড়ের উচ্ছেদ অভিযান? দখল-চাঁদাবাজিতে জিম্মি সাধারণ মানুষ জামালপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশের পৃথক অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ৪০ তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্স করলেন জাহান আরা বিউটি ফাউন্ডেশনের ক্রীড়া সম্পাদক হিমেল ‎ পরশুরামে সাংবাদিক এম. এ. কাজী আজিমের বসতঘরের টিন কেটে চুরির চেষ্টার অভিযোগ

হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির!

মোঃলুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্রমাগত হামলা বন্ধ এবং অঞ্চলে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১০০ কোটি মার্কিন ডলার আর্থিক সহায়তার প্রস্তাব দিয়েছে রিয়াদ। ইরানকে মধ্যস্থতাকারী হিসেবে রেখে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই বিশাল অংকের প্রস্তাব পাঠানো হয়েছে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাতে জানিয়েছে ‘টাইমস অব ইন্ডিয়া’।

সংবাদ প্রতিবেদন অনুযায়ী, সংঘাত নিরসনে সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান সম্প্রতি তেহরান সফর করেন। একটি আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রের দাবি, প্রতিরক্ষামন্ত্রী তার বিশেষ সামরিক বিমানে করে এই ১০০ কোটি ডলার অর্থ তেহরানে নিয়ে যান। তবে অর্থ হস্তান্তরের বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

তেহরানে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানদের এক অভূতপূর্ব উপস্থিতি লক্ষ্য করা গেছে। এতে উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনীর, তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিন এবং ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ কর্মকর্তারা। মূলত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা জোট’-এর প্রতিনিধি এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে গতিশীল করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, উত্তেজনা হ্রাস ও কূটনৈতিক সমাধানের লক্ষ্যেই তেহরানে এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এক সৌদি কর্মকর্তা জানান, তিন বছর আগে নির্ধারিত একটি সমঝোতা চুক্তি বাস্তবায়নের ওপর জোর দিচ্ছে রিয়াদ। উক্ত সমঝোতার আওতায় হুথি নিয়ন্ত্রিত এলাকার সরকারি কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধ ও অবকাঠামো পুনর্নির্মাণে আর্থিক সহায়তা দেয়ার কথা ছিল, যার বিনিময়ে হুথিরা সৌদি ভূখণ্ডে সব ধরনের হামলা থেকে বিরত থাকবে।

ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় সৌদি আরবের জাতীয় অর্থনীতি ও অবকাঠামোগত নিরাপত্তার ওপর প্রভাব পড়ায় রিয়াদ এই কূটনৈতিক উদ্যোগকে অগ্রাধিকার দিচ্ছে বলে মনে করছেন ভূ-রাজনৈতিক বিশ্লেষক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category