• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

জামালপুর সদরের দিগপাইতের জনবহুল রাস্তায় তীব্র জলাবদ্ধতা: বিপাকে স্কুলছাত্রী ও রোগীরা

মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার / ৪১ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার

জামালপুরের ঐতিহ্যবাহী দিগপাইত রহিমা মোজাফফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজ সংলগ্ন প্রধান সড়কটিতে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার ওপর পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো শিক্ষার্থী, পথচারী এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা ও সংস্কারের অভাবে এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগপাইত রহিমা মোজাফফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের সামনের এই জনবহুল রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত ছাত্রী যাতায়াত করে। সামান্য বৃষ্টি হলেই এখানে হাঁটু পানি জমে যায়। নিরুপায় হয়ে এই নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি মাড়িয়েই ছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে হচ্ছে। এতে একদিকে যেমন তাদের পোশাক-আশাক নষ্ট হচ্ছে, অন্যদিকে চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি বাড়ছে। দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য জামালপুর সদরের মাননীয় সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

এই সড়কের ঠিক পাশেই অবস্থিত দিগপাইত উপস্বাস্থ্য কেন্দ্র। জলাবদ্ধতার কারণে এই চিকিৎসাকেন্দ্রে আসা গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধ রোগীরা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। নোংরা পানি ভেঙে অসুস্থ শরীর নিয়ে যাতায়াত করা তাদের জন্য অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া রাস্তা দিয়ে যানবাহন চলাচলের সময় নোংরা পানি ছিটকে পথচারীদের কাপড়চোপড় নষ্ট হওয়া এখানে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

স্থনীয় সচেতন মহলের অভিযোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তাটির ড্রেনেজ ব্যবস্থা সচল না করায় দীর্ঘদিন ধরে এই জনদুর্ভোগ চলছে। বর্ষা মৌসুম পুরোদমে শুরু হওয়ার আগেই এই জলাবদ্ধতার স্থায়ী সমাধান এবং মানুষের দুর্ভোগ লাঘবে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category