• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

“র‍্যাব-১১ এর মাদক বিরোধী পৃথক অভিযানে নারায়ণগঞ্জ হতে ১১৯ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক।

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি / ৩১ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। মাদকদ্রব্য নির্মূলে ও মাদকের ভয়াল থাবা থেকে যুব সম্প্রদায়কে রক্ষা করতে র‍্যাব-১১ বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে র‍্যাব-১১ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলের লক্ষ্যে র‍্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং বিভিন্ন সময়ে র‍্যাব-১১ বিপুল পরিমান মাদক উদ্ধারসহ মাদক ব্যবসার সাথে জড়িতদেরকে গ্রেফতার পূর্বক আইনের আওতায় নিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল ২২ মে ২০২৬ তারিখ বিকাল ০৬.০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন উত্তর ভুইঘর, গিরিধারা এলাকায় অভিযান পরিচালনা করে ৬৮ কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলো ১। শাহাবুদ্দিন (৪২), পিতা-মৃত মহিউদ্দিন, মাতা-মৃত নাজমা, সাং-শৈলকুড়া, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ ২। মোঃ সুমন মিয়া (৩৫), পিতা-আঃ মালেক, মাতা-শামছুননাহার, সাং-পূর্ব কাশিপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা।

৩। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। গ্রেফতারকৃত আসামীরা কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্যের বড় আকারের চালান দীর্ঘদিন যাবৎ আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অভিনব কৌশলে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার এর আশেপাশের জেলায় বহন, সরবরাহ এবং বিক্রয় করে আসছে।

৪। পৃথক আরেকটি অভিযানে ২২/০৫/২৬ তারিখ রাত ০৯:০০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর আন্দিরপাড় এলাকায় অভিযানে পরিচালনা করে ৫১ কেজি গাঁজা ও ৮ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

৫। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত মালামাল বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category