• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
Headline
দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার ভালুকায় ফখরুদ্দিন আহম্মেদ এমপির বিশেষ বরাদ্দে সড়কের উদ্বোধন সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন নিখোঁজের ২ দিন পর বাহুবলের সিএনজি চালক তুহিন এর লাশ উদ্ধার । নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রংপুরে হিজড়া সম্প্রদায়ের দুই পক্ষের প্রকাশ্য বিরোধ, কাদা ছোড়াছুড়িতে বেরিয়ে আসছে চাঁদাবাজির অভিযোগ পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

“আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে মহাসড়কে বিশেষ টহল পরিচালনা, চেকপোস্ট স্থাপন, বিভিন্ন বাস কাউন্টারে মোবাইল কোর্ট পরিচালনা ও গরুর হাটের সার্বিক নিরাপত্তা জোরদার করেছে র‍্যাব ১১”।

মো লুৎফুর রহমান রাকিব আন্তর্জাতিক প্রতিনিধি / ৭৮ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মো লুৎফুর রহমান রাকিব
আন্তর্জাতিক প্রতিনিধি

১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

২। আসন্ন পবিত্র ঈদুল আযহা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক সহ নারায়ণগঞ্জের পশুর হাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব -১১। ঘরমুখী মানুষের ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে এবং কোরবানির পশুর হাটের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ইতিমধ্যেই বিশেষ টহল পরিচালনা ও চেকপোস্ট স্থাপন করা হয়েছে। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ, যানজট এবং পশুর হাটে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও জাল টাকা চক্রের তৎপরতা বৃদ্ধি পায়। এসব অপরাধী চক্রের দৌরাত্ম্য রুখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবার আগেভাগেই নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। মহাসড়কে যেকোনো ধরনের ছিনতাই, চাঁদাবাজি এবং যাত্রী হয়রানি বন্ধে ২৪ ঘণ্টা নিয়োজিত রয়েছে র‍্যাবের বিশেষ টহল টিম। এছাড়া, সন্দেহভাজন যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে যাতে কোনো ধরনের অবৈধ অস্ত্র বা মাদক পরিবহন করা না হতে পারে। ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় সেজন্য জেলা প্রশাসন নারায়ণগঞ্জের সহায়তায় চিটাগাং রোড, সাইনবোর্ড এবং চাষাড়া মোড় সহ বিভিন্ন বাস কাউন্টারে নজরদারি সহ কোরবানির পশুর হাটগুলোর নিরাপত্তা নিশ্চিত করছে র‍্যাব-১১।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category