• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর যৌথ অভিযানে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ২৯ মামলার আসামি মোঃ নুর নবীসহ ৩ ডাকাত গ্রেফতার।

মো লুৎফুর রহমান রাকিব / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

মো লুৎফুর রহমান রাকিব

পুলিশ সুপার, চট্টগ্রাম মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা ও জোরারগঞ্জ থানা পুলিশ এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের সক্রিয় ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে অন্যতম হলো দেশের বিভিন্ন থানার ২৯টি মামলার আসামি মোঃ নুর নবী প্রকাশ রাসেল (৩৬)। তার পিতা মৃত গিয়াস উদ্দিন পাটোয়ারী এবং মাতা রুপবান বেগম। তার গ্রামের বাড়ি পশ্চিম বড়দেইল (আলাবক্স পাটোয়ারী বাড়ি), ৯নং ওয়ার্ড, ৯নং বুড়িরচং ইউনিয়ন, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী। এছাড়াও গ্রেফতারকৃত অপর দুইজন হলো
১। কালাম (২৮)
পিতা: মৃত মোঃ রশিদ
মাতা: মৃত আয়েশা
গ্রাম: লগ্নশ্বর, ৯নং ওয়ার্ড
থানা: লালমাই, জেলা: কুমিল্লা।
২। সেলিম (২০)
পিতা: কুদ্দুস
মাতা: সেলিনা
গ্রাম: চরকাচিয়া, ৯নং ওয়ার্ড
৮নং মোল্লারহাট ইউনিয়ন
থানা: রায়পুর, জেলা: লক্ষ্মীপুর।

অভিযানকালে জোরারগঞ্জ থানাধীন ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের মাওলানা শফিউল আলম নিজামী সড়কের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় তাদের ব্যবহৃত ০২টি পিকআপ গাড়ি এবং দেশীয় অস্ত্রশস্ত্র জব্দ করা হয়। ২৬/০৫/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় পরিচালিত এ অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতার মাধ্যমে সম্ভাব্য বড় ধরনের ডাকাতির ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামরা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category