• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ইসলামপুরে ভাঙাচোরা রাস্তা মেরামত করলেন আবির আহম্মেদ বিপুল মাস্টার

শরিফ মিয়া / ৪০ Time View
Update : বুধবার, ২৭ মে, ২০২৬

শরিফ মিয়া

জামালপুরের ইসলামপুর পৌরসভায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভাঙাচোরা সড়ক সংস্কারে এগিয়ে এসেছেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী আবির আহম্মেদ বিপুল মাষ্টার।

মঙ্গলবার (২৬ মে) দিনব্যাপী পৌরসভার বিভিন্ন এলাকায় তাকে স্বেচ্ছাসেবী সংগঠনের শিক্ষার্থী ও স্থানীয় যুবকদের সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতের কাজ করতে দেখা যায়। ঈদুল আযহাকে সামনে রেখে স্থানীয়দের চলাচল স্বাভাবিক রাখতে তিনি নিজেও সরাসরি কাজের তদারকি ও অংশগ্রহণ করেন।

এ বিষয়ে আবির আহমেদ বিপুল বলেন, পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পৌরবাসীর চলাচলে যেন কোনো ধরনের দুর্ভোগ ও ভোগান্তি না হয়, সেজন্যই আমি স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজ করছি। মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য।

এ সময় স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেন নয়ন খান, রনি শাহ, মাসুদুল হাসান জনি, কাজী মমিনুল ইসলাম লিটু, স্বাধীন শেখ, শাকিল আহমেদ পাপন, নাজমুল খান, সৈকত শাহ, নিয়ামুন খান, বিশাল, নজু শেখ, সোয়াইবসহ আরও অনেকে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে বৃষ্টির কারণে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এমন সময়ে আবির আহম্মেদ বিপুলের উদ্যোগে সড়ক সংস্কার কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category