• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
Headline
বালারহাটে বিষাক্ত মদ পানে আরও এক ব্যক্তির মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ৫ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগৈলঝাড়ায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। রংপুর কোতোয়ালি থানা ও ধাপ পুলিশ ফাঁড়ি পরিদর্শনে পুলিশ কমিশনার পটুয়াখালীতে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নতত্ত্বের নগরী নরসিংদী নিয়ে নির্মিত বিনোদন মূলক ম্যাগাজিন “ইত্যাদি” প্রচারিত হবে ৫ জুন, শুক্রবার। জনগণ ঘুমিয়ে থাকার সময়ে তেলের দাম বাড়ানো হয়েছে : শফিকুর রহমান চাচাতো-খালাতো-মামাতো বোনকে বিয়ে করলে কী হয়, সতর্কবার্তা দিলেন গবেষকরা মিঠাপুকুরের বড়বালা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগে এমপি অধ্যাপক গোলাম রব্বানী

ঘোড়াঘাটে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মো:রিফাত হোসেন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি / ৩১ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

মো:রিফাত হোসেন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আয়োজনে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকল  ১০ টা রানিগঞ্জ বাজার ৩ নং সিংড়া ইউনিয়ন জামায়াতে অফিসে  আয়োজিত করা হয়।

এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনয়োরুল ইসলাম ( কেন্দ্রীয় মজলিসে  শুরা সদস্য এবং টিম সদস্য রংপুর দিনাজপুর ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর মহাদ্দিস এনামুল হক ( কেন্দ্রীয় মজলিসে  শুরা সদস্য সেক্রেটারি দিনাজপুর জেলা শাখা) মোঃ আলমগীর হোসেন (জেলা কর্ম পরিষদের সদস্য এবং উপজেলা  সাবেক ভাইস চেয়ারম্যান)।

সভাপতিত্ব করেন জনাব মোঃ মোফাখায়ের ইসলাম মোল্লা ( উপজেলা আমির ঘোড়াঘাট )

অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ মোফাজ্জল হোসেন মিঠু।

বক্তারা তাদের বক্তব্যে ঈদের শিক্ষা, ভ্রাতৃত্ববোধ, সামাজিক সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও অতিথিদের মধ্যে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category