• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
Headline
দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার ভালুকায় ফখরুদ্দিন আহম্মেদ এমপির বিশেষ বরাদ্দে সড়কের উদ্বোধন সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন নিখোঁজের ২ দিন পর বাহুবলের সিএনজি চালক তুহিন এর লাশ উদ্ধার । নীলফামারীতে ২২ পিস ট্যাপেনটাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে আ.লীগ আমলে ১৫৫ জন গুম, হাজার হাজার নেতাকর্মী হত্যা করেছে-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রংপুরে হিজড়া সম্প্রদায়ের দুই পক্ষের প্রকাশ্য বিরোধ, কাদা ছোড়াছুড়িতে বেরিয়ে আসছে চাঁদাবাজির অভিযোগ পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

ঘোড়াঘাটে পুলিশের সফল অভিযান: স্বাস্থ্যকেন্দ্রের চুরি হওয়া মালামাল উদ্ধার, আটক ২

মোঃ রিফাত হোসেন, ক্রাইম রিপোর্টার দিনাজপুর / ৭১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

রিফাত হোসেন, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ১ নং বুলাকিপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে চুরি হওয়া বিভিন্ন মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) ভোরে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের বরাতীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন বরাতীপুর গ্রামের মো. নূর আলম (৩৪) ও মো. শাকিরুল ইসলাম (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ মে গভীর রাতে বুলাকীপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের তিনটি কক্ষের তালা ভেঙে দুর্বৃত্তরা বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা সামগ্রী চুরি করে নিয়ে যায়। পরদিন সকালে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাটি টের পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
চুরি হওয়া মালামালের মধ্যে ছিল সিলিং ফ্যান, স্টেরিলাইজার ড্রাম, চার বার্নারের চুলা, শিশু ও প্রাপ্তবয়স্কদের ওজন মাপার মেশিন, সাকার মেশিন, অটো গ্রাইন্ড মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওয়াজিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে নূর আলমকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাকার মেশিন, বেবি ওয়েট মেশিন, স্টেরিলাইজার ড্রামসহ বেশ কিছু চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে সকাল ৮টার দিকে সহযোগী শাকিরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
ঘোড়াঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) রাজা মিয়া বলেন, চুরির ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের সহায়তায় অভিযানে নেমে চুরি হওয়া মালামালের একটি বড় অংশ উদ্ধার এবং দুই অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category