• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী। সৌদি আরবে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনে ২২,৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত। জামালপুর সদর উপজেলার পলাশতলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ।  দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার

জামালপুর সীমান্তে আটক ব্যক্তি বাংলাদেশি নাগরিক, পরিবারের কাছে হস্তান্তর-

মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার / ৬৫ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

মোঃ রবিন আলী ক্রাইম রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর সীমান্তের ১০৮২ নম্বর পিলারের কাছে আটক হওয়া ব্যক্তিকে ঘিরে দেশজুড়ে আলোচনা এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে তার প্রকৃত পরিচয় শনাক্ত হয়েছে। তিনি বাংলাদেশি নাগরিক ষষ্ঠী চন্দ্র বর্মন (৬৮)।

তার পিতার নাম বাবু বর্মন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চান্দলাইন গ্রামের বাসিন্দা।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে তিনি নিজ বাড়ি থেকে নিখোঁজ হন। এরপর থেকে পরিবারের সদস্যরা তার খোঁজে বিভিন্ন স্থানে অনুসন্ধান চালিয়ে আসছিলেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে বকশীগঞ্জ থানা ও সংশ্লিষ্ট প্রশাসনের উপস্থিতিতে ষষ্ঠী চন্দ্র বর্মনকে তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের কাছে হস্তান্তরের মুহূর্তে বকশীগঞ্জ থানায় তার স্বজনদের আবেগঘন প্রতিক্রিয়া উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তাকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category