• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী। সৌদি আরবে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনে ২২,৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত। জামালপুর সদর উপজেলার পলাশতলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ।  দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে চোরাই অটোরিকশাসহ দুই চোর গ্রেফতার

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ২৮ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
প্রধান মফস্বল সম্পাদক
দৈনিক বাংলা প্রতিদিন

রংপুর মহানগরীতে অটোরিকশা চুরির ঘটনায় অভিযান চালিয়ে চোরাই অটোরিকশাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কোতোয়ালী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ-এর সার্বিক দিকনির্দেশনায় গত ১৪ জুন রাত আনুমানিক ৯টার দিকে কোতোয়ালী থানা পুলিশ মহানগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার সামনে অভিযান পরিচালনা করে। এ সময় অটোরিকশা চুরির ঘটনায় জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চোরাইকৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. আজমেরী হোসেন (২১), পিতা ফুল মিয়া, বাহার কাচনা (মসজিদ মার্কেট) এলাকার বাসিন্দা এবং আরিফুল ইসলাম (৪৫), পিতা মৃত আজিজার রহমান, খটখটিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, এ ঘটনায় কোতোয়ালী থানায় পেনাল কোড ১৮৬০-এর ৩৭৯/৪১১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৩৬/২৪০ এবং মামলাটি ১৪ জুন ২০২৬ তারিখে রুজু করা হয়।
আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত দুই আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category