• বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Headline
গৌরনদীতে বিদ্যুৎ ব্যবহারে অনিয়ম: একজনকে জরিমানা, বকেয়ার কারণে ২৩ সংযোগ বিচ্ছিন্ন উল্টোপথে চলা ট্রাকের চাপায় দায়িত্বরত পুলিশ সদস্য নিহত রংপুর জেলা রেজিস্টার এর কার্যালয়ে জেলা ও সাব রেজিস্টার এবং দলিল লেখক সমিতি সঙ্গে এনএন আহবায়ক কমিটি নেতাদের ফুলের শুভেচ্ছা বিনিময়। সিংড়ার রাধানগর গ্রামে ২০০ ফুট ঢালাই রাস্তার উদ্বোধন ভালুকার অজপাড়া গাঁয়ে ন্যাশনাল হোমি হলের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল। মনোহরদীতে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ীীকে ৬ মাসের কারাদন্ড দূর্গম সীমান্ত এলাকায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন, ২০০ জনের বেশি মানুষ পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা মাদকের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা করে মাদারীপুর জেলার রাজৈর থানা এলাকা হতে ০৮ (আট) কেজি গাঁজা উদ্ধারসহ ০২ (দুই) জন গ্রেফতার। আলিপুর বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা।। কুয়াকাটায় কবিতার আলো ছড়াচ্ছেন তাজেপাড়ার খায়রুল ইসলাম

উল্টোপথে চলা ট্রাকের চাপায় দায়িত্বরত পুলিশ সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদকঃ / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেক

সিরাজগঞ্জে ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কে উল্টো পথে চলা বেপরোয়া ট্রাকের চাপায় মো. নুরুল ইসলাম নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তিনি সহকারী টাউন সাব-ইন্সপেক্টর (এটিএসআই) পদে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের সায়দাবাদ রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, বিকেলে মহাসড়কের পাশে দায়িত্ব পালন করছিলেন এটিএসআই মো. নুরুল ইসলাম। এ সময় ঢাকামুখী একটি ট্রাক বেপরোয়া গতিতে উল্টো লেন দিয়ে এসে ওভারটেক করার সময় ওই পুলিশ সদস্যকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ঘাতক ট্রাকচালক হাবিবুর রহমানকে গ্রেফতার করে।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, ‘এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহত পুলিশ সদস্যের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category