(মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নিলফামারী জেলা
।রংপুরের তারাগঞ্জ উপজেলায় আলোচিত শিশু সানজিদা (৯) হত্যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মুজাহিদ ইসলাম (১৮) নামে এক যুবককে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানি পাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।তিনি সেকেন্দার আলীর ছেলে।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.রুহুল আমিন জানান,সানজিদা হত্যা মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মুজাহিদ ইসলামকে আটক করা হয়েছে।তদন্তের স্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
উল্লেখ্য,রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানি পাড়া গ্রামে নিখোঁজ হওয়ার একদিন পর ৯ বছর বয়সী সানজিদার মরদেহ একটি পাটক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।