• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মোঃ আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত  নৈরাজ্যের রাজনীতির বদলে আমরা কার্যকরী সংসদ তৈরি করেছি : জহির উদ্দিন স্বপন সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী। সৌদি আরবে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনে ২২,৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত। জামালপুর সদর উপজেলার পলাশতলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ।  দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার

মিঠাপুকুরে জামায়াতের মাদকবিরোধী মিছিল-সমাবেশ: মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মোঃ জিয়াউর রহমান মফস্বল সম্পাদক রংপুর / ৩৯ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

মোঃ জিয়াউর রহমান
প্রধান মফস্বল সম্পাদক
দৈনিক বাংলা প্রতিদিন

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে মাদকবিরোধী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার ফ্লাইওভার ব্রিজের নিচে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আসাদুজ্জামান শিমুল বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। একটি সুস্থ, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে সচেতন করা সময়ের দাবি।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের সেক্রেটারি ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় ও সামাজিক সংগঠনসহ সবাইকে একযোগে কাজ করতে হবে।
এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবু জাহের নোমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং সামাজিক আন্দোলন জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি মিঠাপুকুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে পুনরায় সমাবেশস্থলে এসে শেষ হয়।
আয়োজকদের মতে, মাদকবিরোধী এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category