• শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
সৌদি আরবের বিরুদ্ধে মক্কার মতো পবিত্র নগরীকে ইয়েমেনে রাজনৈতিক ও সামরিক লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন। বাইশারীতে কাঠ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার। ঠাকুরগাঁওয়ে আলম এন্টারপ্রাইজের বাস উল্টে দুর্ঘটনা, আহত ১২ যাত্রী। সৌদি আরবে ভিসা ও আবাসন আইন লঙ্ঘনে ২২,৮৯৪টি প্রশাসনিক সিদ্ধান্ত। জামালপুর সদর উপজেলার পলাশতলা বাজারে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রির অভিযোগ।  দিনাজপুরে পুলিশের বিশেষ অভিযান: ৩ হাজার পিস ইয়াবাসহ বিরামপুরে গ্রেপ্তার ২, নবাবগঞ্জে গাঁজার গাছসহ ধৃত ১ সৌদি আরবের তাইফে ড্রোন হামলার ঘটনায় প্রাণ গেল একজনের, আহত দুইজন!  গৌরনদীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার ভালুকায় ফখরুদ্দিন আহম্মেদ এমপির বিশেষ বরাদ্দে সড়কের উদ্বোধন সংসদে বিরোধী দলের সমালোচনার অবাধ সুযোগ রয়েছে: জহির উদ্দিন স্বপন

পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

Reporter Name / ২৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার

সায়েম আলী,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণ নাশের হুমকি এবং ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ (মামুন) (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা এলাকায় বিশেষ চেকপোেস্ট চলাকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে থামানো হয়। এ সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে অনীহা ও অসহযোগিতামূলক আচরণের অভিযোগে তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হয়।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পরে তিনি পুনরায় ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য, গালিগালাজ ও এক পুলিশ কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেন।

 

একপর্যায়ে এসআই মো. শামিম আলমকে ধাক্কা দিলে তিনি আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এসআই মো. শামিম আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত মমিনুর রশিদকে গ্রেপ্তার করে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category